বিপিএলের সবচেয়ে সফল দল চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ইমরুলের নেতৃত্বেই শেষ তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। এবার তাকে সরিয়ে নেতৃত্বের ভার দিয়েছে লিটন দাসকে।
কাঁধ থেকে দায়িত্ব সরে যাওয়ার বিষয়ে বাঁহাতি ব্যাটার বলেন, ‘একটু রিলাক্সড লাগে। কারণ অধিনায়ক থাকলে অনেক কিছু পরিকল্পনা থাকে। অনেক দায়িত্ব থাকে। অধিনায়ক না থাকলে বিষয়টা অনুভব করতে হয় না। কিন্তু আমার এখনো ওই অনুভূতিটা আছে। তবে আমার কাছে মনে হয় দলের জন্য চেষ্টা করি।’
.png)
নেতৃত্ব না থাকলেও এখন ব্যাটিংটা বেশি উপভোগ করছেন ইমরুল। গতকাল তিনি বলেন, ‘শেষ ম্যাচ (প্রথম ম্যাচ) জিততে পারিনি, আজ (গতকাল) জিততে পেরেছি। জেতার ম্যাচে রান করতে পারলে অবশ্যই ভালো লাগে। এই মুহূর্তে আমার ব্যাটিংটাও ভালো হচ্ছে। চেষ্টা করব ধারাবাহিকতা বজায় রাখার।’
কুমিল্লার সাবেক দলপতি ইমরুলের কথায়, ‘এখন আর রানের লক্ষ্যে নিয়ে ব্যাটিংয়ে নামি না। শুধু উপভোগ করি। খেলার চেষ্টা করি। যে কয়দিন ক্রিকেট খেলতে পারি আরকি। আর ভালো না খেললে তো কেউ নেবে না। তাই খেলতে হবে।’