রোববার নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। তবে ঠিক কবে থেকে তাকে পাওয়া যাবে সে বিষয়ে কিছু বলা হয়নি।
প্রোটিয়া তারকা ডুসেনকে দলে ভেড়ালেও আপাতত তাকে পাচ্ছে না রংপুর, সেটি অনেকটাই নিশ্চিত। কেননা দক্ষিণ আফ্রিকায় চলমান এসএ২০ লিগে ব্যস্ত সময় পার করছেন তিনি। আগামী ২৪ ফেব্রুয়ারি শেষ হবে টুর্নামেন্টের। হয়তো এরপর রংপুরের ডেরায় যোগ দেবেন এ অলরাউন্ডার।
.png)
এবারের বিপিএলে নিজেদের সবশেষ ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ৭৯ রানে হারিয়েছে রংপুর। এই জয়ে চার ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে দলটি। অন্যদিকে, তিন ম্যাচের তিনটিতে জয় নিয়ে ৬ পয়েন্ট দখলে রেখে তালিকার শীর্ষে আছে খুলনা টাইগার্স।
এদিকে আগামী মঙ্গলবার মাঠে নামবে রংপুর রাইডার্স। যেখানে তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর দেড়টা থেকে।