ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিপিএলের মাঝপথে নতুন ক্রিকেটারকে নিলো সিলেট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৫, ১ ফেব্রুয়ারি ২০২৪
বিপিএলের মাঝপথে নতুন ক্রিকেটারকে নিলো সিলেট
ছবি- সংগৃহীত

চোটের কারণে দশম বিপিএল থেকে ছিটকে গেছেন জাওয়াদ মোহাম্মদ। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। এবার এই অলরাউন্ডারের পরিবর্তে সানজামুল ইসলামকে দলে ভিড়িয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। এরই মধ্যে সিলেট স্কোয়াডে যোগ দিয়েছেন বাঁহাতি এ স্পিনার।

এর আগে, দলীয় অনুশীলনে চোট পেয়েছিলেন জাওয়াদ। এবার এই চোটের কারণেই বিপিএল থেকে ছিটকে গেলেন ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার।

এদিকে বুধবার রাজনৈতিক ব্যস্ততার কারণে বিপিএল থেকে নিজেকে সরিয়ে নেন মাশরাফী বিন মোর্ত্তজা। মূলত রাজনৈতিক দায়িত্বের কারণ দেখিয়ে বিরতিতে সিলেটের অধিনায়ক।

Advertisement

ম্যাশের বিরতি নিয়ে সিলেট স্ট্রাইকার্স জানিয়েছে, যদি রাজনৈতিক দায়বদ্ধতার বাইরে সময় দিতে পারেন, সেক্ষেত্রে আবারও বিপিএলে যোগ দেবেন চারবার শিরোপা জেতা এই অধিনায়ক।

মাশরাফীর পরিবর্তে এখন থেকে দলটিতে সহ-অধিনায়কের দায়িত্বে থাকা মোহাম্মদ মিঠুনকে মূল নেতৃত্বে দেখা যাবে। যদিও সিলেটের শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে একাদশেই জায়গা হয়নি টানা ব্যর্থ হতে থাকা মিঠুনের।

বিপিএলের চলতি আসরে ৫ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে সিলেট। আগামী ২ ফেব্রুয়ারি নিজেদের পরের ম্যাচে মাঠে নামছে দলটি। যেখানে তাদের প্রতিপক্ষ দুর্দান্ত ঢাকা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!