ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পর্দা উঠছে এশিয়ান লিজেন্ডসের, বাংলাদেশের আইকন যিনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:২২, ৩ ফেব্রুয়ারি ২০২৪
পর্দা উঠছে এশিয়ান লিজেন্ডসের, বাংলাদেশের আইকন যিনি
ছবি- সংগৃহীত

এশিয়া অঞ্চলের সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে মাঠে গড়াচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ। যেখানে এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, শ্রীলংকা, ভারত, আফগানিস্তান ও পাকিস্তানের সাবেক তারকারা নিজ দেশের হয়ে অংশ নিবে। 

আসন্ন এই টুর্নামেন্টে ভারতের আইকন হিসেবে খেলবেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান, পাকিস্তানের আইকন মোহাম্মদ ইরফান, শ্রীলংকার উপুল থারাঙ্গা ও আফগানিস্তানের আজগর আফগান এবং বাংলাদেশের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন মোহাম্মদ আশরাফুল। 

টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর নাম হচ্ছে, বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, পাকিস্তান স্টার্স,  শ্রীলংকা লায়ন্স ও আফগানিস্তান।

Advertisement

এশিয়ান লিজেন্ডস লিগের কমিশনার ও ভারতীয় সাবেক ক্রিকেটার চেতন শর্মা এক সংবাদ সম্মেলনে পাঁচ দলের আইকন খেলোয়াড়ের নাম প্রকাশ করেন।

এ সময় তিনি আরো জানান, এই লিগ শুরু হবে আগামী ১৩ মার্চ। আর আসরের পর্দা নামবে ২১ মার্চ।

এ লিগ প্রসঙ্গে চেতন শর্মা বলেন, ‘এশিয়ান লিজেন্ডস লিগ এমন একটি টুর্নামেন্ট যেখানে এশিয়ার বড় পাঁচ দেশের সাবেক ক্রিকেটারদের আবারও লড়াই করতে দেখা যাবে। একজন ক্রিকেটার হিসেবে যখন আমরা ক্রিকেট খেলি, আমরা অনেক গর্বিতবোধ করি। কিন্তু এটা সবসময় গর্বের যে আপনি আপনার দেশকে লিজেন্ডস হিসেবে প্রতিনিধিত্ব করছেন।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!