সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। এতে সিলেটের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৬৩ রান।
শনিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মোহাম্মদ মিথুন। এতে আগে ব্যাট করে রংপুর। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ব্রেন্ডন কিং ও বাবর আজম। তবে শুরুতেই উইকেট বিলিয়ে দেন কিং (১)।
.png)
শুরুর ধাক্কা সামলে ফজলে মাহমুদকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নেন বাবর। কিন্তু টেক্টরের ঘূর্ণিতে ফজলের বিদায়ে ভেঙে যায় তাদের ৫১ রানের জুটি। এরপর ক্রিজে এসেই লেগ বিফরের ফাঁদে পড়েন সাকিব আল হাসান (০)। তার উইকেটও নিজের ঝুলিতে পুরেছেন টেক্টর।
পরপর দুই বলে উইকেট হারালেও রানের গতি থামেনি রংপুরের। আজমতউল্লাহর সঙ্গে আরেকটি জুটি গড়েন বাবর।
তবে ফিফটির আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। ৪৭ রানে ব্যাট করতে থাকা বাবরকে এলডব্লিউয়ের ফাঁদে ফেলেন সামিত প্যাটেল। ঝোড়ো গতিতে রান তুলতে গিয়ে আউট হন আজমতউল্লাহও (২২)।
এরপর ক্রিজে আসেন রংপুর দলপতি নুরুল হাসান। তার ৪৬ রান ভর দিয়েই রংপুরের ইনিংস থামে ১৬২ রানে। সিলেটের হয়ে সর্বোচ্চ দুটি রেজাউর রহমান রাজা ও সামিত প্যাটেল।