ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

টস জিতে ফিল্ডিংয়ে সিলেট

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১২, ৩ ফেব্রুয়ারি ২০২৪
টস জিতে ফিল্ডিংয়ে সিলেট
ফাইল ছবি

দশম বিপিএলে সিলেট পর্বের শেষ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। ম্যাচটি দুদলের জন্যই গুরুত্বপূর্ণ। সেরা চারের লড়াইয়ে টিকে থাকতে সিলেট এবং পয়েন্ট টেবিলের দুইয়ে উঠতে ম্যাচটিতে জিততে মরিয়া রংপুর। স্বাভাবিকভাবেই ম্যাচটিতে কেউ যে ছেড়ে কথা বলবে না, সেটি অনুমেয়ই।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে রংপুর-সিলেট। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। খেলা দেখা যাবে টি-স্পোর্টসে।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট দলপতি মোহাম্মদ মিথুন। এতে আগে ব্যাট করবে রংপুর।

Advertisement

আসরে নিজেদের সবশেষ ম্যাচে দুদলই জয় পেয়েছে। রংপুর ৪ উইকেটে এবং সিলেট জিতেছে ১৯ রানে। তবে পরিসংখ্যান ও শক্তিমত্তার বিচারে সিলেটের চেয়ে অনেকটাই এগিয়ে রংপুর।

সিলেট একাদশ: নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন (অধিনায়ক), শামসুর রহমান, জাকির হাসান, আরিফুল হক, হ্যারি টেক্টর, সামিত প্যাটেল, রায়ান বার্ল, নাঈম হাসান, রিচার্ড এনগারাভা ও রেজাউর রহমান রাজা।

রংপুর একাদশ: ব্রেন্ডন কিং, বাবর আজম, নুরুল হাসান (অধিনায়ক), সাকিব আল হাসান, শামীম হোসেন, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, মাহেদী হাসান, হাসান মাহমুদ, ফজলে মাহমুদ ও আবু হায়দার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!