ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়ান কাপ ফুটবল

জাপানকে কাঁদিয়ে সেমিতে ইরান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৪, ৪ ফেব্রুয়ারি ২০২৪
জাপানকে কাঁদিয়ে সেমিতে ইরান
ছবি- সংগৃহীত

কোয়ার্টার ফাইনালেই থেমে গেল এশিয়ান কাপের রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন জাপানের পথচলা। যোগ করা ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জাপানের হৃদয় ভাঙেন ইরানের অধিনায়ক আলিরেজা জাহানবক্স। তাতে ২-১ গোলে ম্যাচ জিতে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে ইরান।

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে ২৮তম মিনিটে হিদেমাসা মোরিতার গোলে এগিয়ে যায় জাপান। বিরতি থেকে ফেরার দশ মিনিটের মধ্যেই ইরানকে সমতায় ফেরান মোহাম্মদ মোহেবি। এক পর্যায়ে ভাবা হচ্ছিল ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে কিন্তু বক্সের ভেতর হোসেইন কানানিজাদেগানকে ফেলে দেন কও ইতাকুরা। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। চাপকে জয় করে সফল স্পট কিকে ইরানকে সেমিফাইনালে নিয়ে যান আলিরেজা জাহানবক্স।

এর আগে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া এবং তাজিকিস্তানকে ১-০ গোলে হারিয়েছে জর্ডান।
প্রথম সেমিতে মুখোমুখি হবে এই দুই দল। আর অন্য সেমিতে ইরানের প্রতিপক্ষ কাতার ও উজবেকিস্তানের মধ্যকার জয়ী দল।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: ইরান জাপান
লিংক সফলভাবে কপি হয়েছে!