[ খেলা ]
বিপিএলে বিরতি, মাগুরায় ফুটবল খেললেন সাকিব
বিপিএলে বিরতি, মাগুরায় ফুটবল খেললেন সাকিব
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও সংসদ সদস্য সাকিব আল হাসান কখন কোথায় থাকেন বলা মুশকিল। মঙ্গলবার সিলেটে তিনি বিপিএলের ম্যাচ খেলেছেন। এরপর উড়াল দিয়েছেন ঢাকায়। সেখান থেকে বুধবার গিয়েছেন নিজ জেলা মাগুরাতে। তিনি যে এখন নিজ এলাকার নবনির্বাচিত সংসদ সদস্য। এদিন বিকেলে মাগুরা জেলা স্টেডিয়ামের মাঠে সাকিব ফুটবলও খেলেছেন।
টাইগার অধিনায়কের মাঠপ্রীতি যেন সবখানেই। ফলে নিজ এলাকায় পৌঁছেও মাঠে নামতে ভুললেন না রংপুর রাইডার্সের এই ক্রিকেটার। তারা মাঠে উপস্থিত হওয়ার খবরে ভক্তদের আনাগোনাও বাড়তে থাকে। যেখানে ফুটবল খেলা শেষে ভক্তদের অটোগ্রাফও দিয়েছেন টাইগার ক্যাপটেন। ছবি তোলারও ব্যক্তিগত সব আবদারও মিটিয়েছেন।
বিপিএলের সিলেট পর্বে দুইদিন বিরতি। তাই বুধবার ও বৃহস্পতিবার কোনো খেলা নেই। সাকিবের দল রংপুরের ম্যাচ আছে শুক্রবার। আসরে নিজেদের ষষ্ঠ ম্যাচে দলটি সেদিন মুখোমুখি হবে টেবিলের শীর্ষে থাকা খুলনা টাইগার্সের।
.png)
ডেইলি-বাংলাদেশ/SA
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!