এবার দক্ষিণ আফ্রিকায় চলমান যুব বিশ্বকাপে মুশফিকের মতোই ভাগ্য বরণ করতে হয়েছে ইংল্যান্ডের ব্যাটার হামজাকে। যদিও মুশফিকের মতো নয়, জিম্বাবুয়ের উইকেটরক্ষককে সাহায্য করতে গিয়ে বিপাকে পড়েছেন তিনি।
ইনিংসের ১৭ ওভারের ঘটনা। জিম্বাবুয়ের বাঁহাতি স্পিনার রায়ান সিম্বির বল ড্রাইভ করার চেষ্টা করলে তা প্যাডে আঘাত হানে। পায়ের কাছে স্থির থাকায় তা হাত দিয়ে উঠিয়ে জিম্বাবুয়ের উইকেটরক্ষককে দেন, যা হরহামেশাই ক্রিকেটে দেখা যায়।
.png)
এর বিপরীতে যা দেখা যায় না, তা-ই করে বসলেন কামওয়েম্বা। হাতে বল ধরেই আবেদন শুরু করে দেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক। তার সঙ্গে তখন আবেদনে যোগ দেন বোলার সিম্বিও। তাদের আবেদনে সাড়া দিয়ে আঙুল তোলেন আম্পায়ার। আসলে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের নিয়মে হামজাকে আউট দিতে বাধ্য হন আম্পায়ার। এতে অবাক হয়ে যান হামজা। আম্পায়ারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে লাভ না হওয়ায় ১ রান নিয়ে ড্রেসিংরুমে ফিরতে হয় তাকে।
Out for obstructing the field 😂😂 #Cricket
— Cow Corner (@CowCorner183) February 3, 2024
pic.twitter.com/WVZtLEMRfc
এ নিয়ে এখন সামাজিক মাধ্যম সরগরম। ইংল্যান্ডে জাতীয় দলের ব্যাটার স্যাম বিলিংস সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ওয়াও।’ আর ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি পেসার লিখেছেন, ‘ওহ, নিজেকে নিয়ন্ত্রণ করেন! সে স্থির থাকা বলটি উইকেটরক্ষককে দিয়েছিল। তার উপকারই করেছিল! এটা কীভাবে আউট দিতে পারেন।’
২০১৭ সালের আগ পর্যন্ত এই আউটকে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট নামে ডাকা হতো। তবে এটা এখন ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের আওতায় রেখেছে আইসিসি। আইসিসি আইনের ৩৭.৪ ধারায় আছে, ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের’ নিয়মে ব্যাটার তখনই আউট হবেন, যদি খেলার সময় ফিল্ডারের সম্মতি ছাড়া ব্যাট অথবা কোনো হাত ব্যবহার করে বল কোনো ফিল্ডারকে দেন।
হামজার আউটে ইংল্যান্ড দল হতাশ হলেও জয় নিয়েই পড়ে মাঠ ছেড়েছে তারা। সুপার সিক্সের ম্যাচে প্রতিপক্ষকে ২৩৭ রানের লক্ষ্য দিলে জিম্বাবুয়ে করতে পারে মাত্র ৯১ রান। তবে ১৪৬ রানে জয়েও টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠা হয়নি তাদের। গ্রুপ ‘২’ থেকে শেষ চারে উঠেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।