ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইংল্যান্ড একাদশে দুই পরিবর্তন, ফিরছেন তারকা পেসার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪০, ১ ফেব্রুয়ারি ২০২৪
ইংল্যান্ড একাদশে দুই পরিবর্তন, ফিরছেন তারকা পেসার
ফাইল ছবি

ক্রিকেটের রাজকীয় সংস্করণে টেস্টে নতুন পথে হাঁটছে ইংল্যান্ড। ম্যাচের একদিন আগে একাদশ ঘোষণা যেন রীতি হয়ে গেছে তাদের। মূলত, প্রতিপক্ষের ড্রেসিংরুমে বাড়তি চাপ প্রয়োগ করতেই এমন পন্থা অবলম্বন করছেন ইংলিশরা।

ভারতের মাটিতে তাদেরই বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। এরই মধ্যে হায়দরাবাদ টেস্টে জয় পেয়েছে সফরকারীরা। শুক্রবার বিশাখাপত্তমে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুদল।

এর একদিন আগেই একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। যেখানে দুই পরিবর্তন এনেছে ইংলিশরা। প্রথম টেস্টে হাঁটুতে চোট পাওয়া জ্যাক লিচ আগেই ছিটকে গেছেন। এই বাঁহাতি স্পিনারের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা শোয়েব বশির।

Advertisement

ইংলিশ শিবিরে অভিষেকের অপেক্ষায় শোয়েব বশির। ছবি- সংগৃহীতএ ছাড়া পেসার মার্ক উডের জায়গায় একাদশে ফিরেছেন জেমস অ্যান্ডারসন। দ্বিতীয় টেস্টের একাদশে ৪১ বছর বয়সী অ্যান্ডারসনই একমাত্র পেসার।

অ্যান্ডারসনের ১৮৪তম টেস্টে একদমই নবীন এক বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামছে ইংল্যান্ড। একাদশে থাকা তিন স্পিনারের সব মিলিয়ে তিন টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। লেগ স্পিনার রেহান আহমেদ দুটি ও হায়দরাবাদে প্রথম টেস্টে অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার টম হার্টলির। তৃতীয় স্পিনার বশির ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নামবেন বিশাখাপত্তমে।

দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারেস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, শোয়েব বশির ও জেমস অ্যান্ডারসন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!