গুরুত্বপূর্ণ সূচি সামনে রেখে মিচেলকে একটু লম্বা সময়ের বিশ্রাম দিয়ে সুস্থ করে তোলাই লক্ষ্য তাদের। যদিও এই বিশ্রামেই যে মিচেল পুরোপুরি ঠিক হয়ে যাবেন, সে নিশ্চয়তা নেই।
এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড, ‘আগেও আমরা সুযোগ পেয়ে তাকে (মিচেল) বিশ্রাম দিয়েছিলাম। কিন্তু এবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তার আরেকটু লম্বা সময়ের বিরতি প্রয়োজন। এটা কঠিন, কারণ সামনের সময়টায় খুব বেশি বিরতি নেই খেলার। আমাদের তাই মনে হয়েছে, সপ্তাহ তিনেকের বিরতি দিয়ে দেখা যাক, এটা থেকে তার মুক্তি মেলে কি না।’
.png)
স্টিড আরো যোগ করেন, ‘যদিও কোনো নিশ্চয়তা নেই যে এই বিরতিতেই কাজ হয়ে যাবে (চোট ঠিক হয়ে যাবে)। তবে আমরা খুবই আশাবাদী যে, আরো লম্বা সময় আমাদের সঙ্গে তার থাকার সম্ভাবনা বেড়ে যাবে এই বিশ্রামে।’
বিশ্রাম দেওয়ার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে না মিচেলের। তার জায়গায় অবশ্য এখনো নতুন কাউকে যুক্ত করেনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
হ্যামিলটনে দ্বিতীয় টেস্ট শুরু থেকে আগামী বুধবার থেকে।