শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ২৫তম ম্যাচে মুখোমুখি হবে সিলেট-খুলনা। ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়। খেলা দেখাবে টি-স্পোর্টস।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা অধিনায়ক এনামুল হক।
.png)
ম্যাচটিতে এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে সিলেট। নাঈমের পরিবর্তে একাদশে ফিরেছেন সানজামুল। অন্যদিকে তিন বিদেশির সঙ্গে দুই দেশি খেলোয়াড় বদলি করে নামবে খুলনা।
সিলেট একাদশ: নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), জাকির হাসান, তানজিম হাসান সাকিব, আরিফুল হক, রায়ান বার্ল, হ্যারি টেক্টর, সামিত প্যাটেল, সানজামুল ইসলাম, রেজাউর রহমান রাজা ও বেনি হাওয়েল।
খুলনা একাদশ: এনামুল হক (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, সুমন খান, হাবিবুর রহমান, মাহমুদুল হাসান, নাহিদুল ইসলাম, মার্ক দেয়াল, কাসুন রাজিথা, রুবেল হোসেন ও নাসুম আহমেদ।