[ দেশজুড়ে ]
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিয়েছেন ক্রিকেটার মুশফিকুর রহিম
বিশ্ব ইজতেমা ময়দানে মুশফিকুর রহিম
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।
বৃহস্পতিবার বিকেলে নিজ গাড়ি নিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করেন মুশফিকুর রহিম। এ সময় তাবলিগের কাকরাইল মারকাজের শুরা সদস্য ওয়াসিফুল ইসলামের ছেলে মুফতি ওসামা ইসলাম এবং মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম তাকে অভ্যর্থনা জানান।
এ বিষয়ে মাওলানা সাদ সমর্থকদের বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় শুক্রবার আরো কয়েকজন ক্রিকেটার ও মিডিয়া জগতের তারকা আসার কথা রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!