ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

এক উইকেট হারিয়ে দলীয় ফিফটি পূরণ ঢাকার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৯, ৯ ফেব্রুয়ারি ২০২৪
এক উইকেট হারিয়ে দলীয় ফিফটি পূরণ ঢাকার
ছবি- সংগৃহীত

দশম বিপিএলে বাঁচা-মরার ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা। আসরে প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে ম্যাচটিতে জিততেই হবে ঢাকার। অন্যদিকে, পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান পোক্ত করতে জিততে মরিয়া কুমিল্লাও।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার সংগ্রহ ৬ ওভারে এক উইকেটে ৫৫ রান।

এমন সমীকরণের ম্যাচে মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা দলপতি তাসকিন আহমেদ। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামে চাতুরাঙ্গা ডি সিলভা ও মোহাম্মদ নাঈম। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তারা।

Advertisement

ম্যাচের চতুর্থ ওভারে এ জুটিতে আঘাত হানেন আলিস ইসলাম। এতে ১২ রানেই প্যাভিলিয়নে ফেরেন চাতুরাঙ্গা। পরে ক্রিজে আসেন সাইফ হাসান। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন নাঈম।

এখন নাঈম ২৫ ও সাইফ ১৩ রানে ব্যাটিং করছেন।

ঢাকা একাদশ: তাসকিন আহমেদ (অধিনায়ক), সাইফ হাসান, আরাফাত সানি, মোহাম্মদ নাঈম, তাহজিবুল ইসলাম, মেহরব হাসান, চাতুরাঙ্গা ডি সিলভা, মোহাম্মদ ইরফান, আলেক্স রস ও আন্দ্রে ম্যাককার্থি।

কুমিল্লা একাদশ: লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলী, তানভীর ইসলাম, আলিস ইসলাম, মুস্তাফিজুর রহমান, রাইমন রেইফার, উইল জ্যাকস, ব্রুকর ডেভিড ও ম্যাথিউ ফর্ড।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!