ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

লিটনের পর জ্যাকসের ফিফটি, উড়ছে কুমিল্লা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
লিটনের পর জ্যাকসের ফিফটি, উড়ছে কুমিল্লা
ছবি- সংগৃহীত

দশম বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হয়েছে আজ। বন্দরনগরীতে দিনের প্রথম ম্যাচে স্বাগতিক চট্টগ্রামের মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে ঝোড়ো ফিফটি হাঁকিয়েছেন লিটন। তার বিদায়ে পর অর্ধ শতকের দেখা পেয়েছেন উইল জ্যাকস।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ১৩.৪ ওভারে তিন উইকেটে ১৪৪ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক শুভাগত হোম। এতে আগে ব্যাট করছে কুমিল্লা। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও উইল জ্যাকস।

Advertisement

ইনিংসের প্রথম ওভারটি রয়েসয়ে খেলেন তারা দুজন। এরপরেই স্বাগতিক বোলারদের ওপর চড়াও হন তারা। ম্যাচের অষ্টম ওভারে শহিদুলের গতিতে উইকেট হারান লিটন। তার বিদায়ে ভেঙে যায় তাদের ৮৬ রানের জুটি।

পরে উইকেটে আসেন তাওহীদ হৃদয়। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন আগের ম্যাচ সেঞ্চুরি করা এ ব্যাটার। শহিদুলের বলে লেগ বিফরের ফাঁদে পড়েন তিনি (০)।

এরপর বাইশ গজে আসেন ব্রুক গেস্ট। থিতু হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন এ ব্যাটার। সৈকতের বলে নিহাদের তালুবন্দী হন তিনি (১০)।

এখন মঈন আলিকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন জ্যাকস। মঈন ১৭ ও জ্যাকস ৭১ রানে ব্যাটিং করছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!