একই দিন সন্ধ্যায় ছিল দুই শীর্ষ দল ১ আর ২-এর লড়াই। আর একদিন বিরতি দিয়ে ২৭ ফেব্রুয়ারি ছিল কোয়ালিফায়ার-২ অর্থাৎ এলিমিনেটরের বিজয়ী আর কোয়ালিফায়ার-১’র পরাজিত দলের ম্যাচ হওয়ার কথা ছিল।
তবে নতুন সূচিতে, একদিন পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচ। আর ২৭ ফেব্রুয়ারি থাকবে রিজার্ভ ডে।
.png)
অন্যদিকে আগামী ২৮ ফেব্রুয়ারি মাঠে গড়াবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সবগুলো ম্যাচই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে।
প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল। আর দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে পরাজিত দল। সেখানে তাদের প্রতিপক্ষ এলিমিনেটর জয়ী দল।