[ খেলা ]
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০২৪
হালান্ডের গোলে সিটির উন্নতি, স্বস্তিতে নেই লিভারপুল
ছবি- সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগে গেল ম্যাচে চেলসির বিপক্ষে গোল করতে না পারায় আর্লিং হালান্ডকে নিয়ে শুরু হয়েছিল আলোচনা। চলতি মৌসুমে গোল করার তালিকায় ছিলেন শীর্ষে, আবার গোল মিসের তালিকায়ও শীর্ষে নাম এ নরওয়েজিয়ান ফুটবলারের। ফলে ইতিবাচক আলোচনার পাশাপাশি ঐ ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় নেতিবাচক আলোচনাও ছিল।
বল পায়ে এবার সেই সমালোচনার জবাব দিয়েছেন হালান্ড। গোল করে ফিরলেন ফর্মে। তার গোলে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যানচেস্টার সিটি জয় পেয়েছে ১-০ ব্যবধানে। এই গোল নিয়ে লিগ খেলায় এখন পর্যন্ত ১৭টি গোল করলেন হালান্ড।
এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলে তোলপাড় তুলেছে সিটিজেনরা। আর্সেনালকে টপকে দ্বিতীয়স্থানে উঠে গেছে পেপ গার্দিওলার শিষ্যরা। একইসঙ্গে অস্বস্তিতে ফেলে দিয়েছে শীর্ষে থাকা লিভারপুলকে।
.png)
চলতি মৌসুমে ২৫ ম্যাচ খেলে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। আর ব্রেন্টফোর্ডকে হারানোর পর সিটির পয়েন্ট হয়েছে ৫৬। মানে হলো, লিভারপুল থেকে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে আছে সিটি। পরের ম্যাচটি সিটি জিততে পারলে এবং লিভারপুল ড্র বা হেরে গেলে সবাইকে ছাড়িয়ে শীর্ষে উঠে যাবে সিটি।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!