ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

তামিমের ব্যাটে এগোচ্ছে বরিশাল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
তামিমের ব্যাটে এগোচ্ছে বরিশাল
ফাইল ছবি

বিপিএলের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়ছে ফরচুন বরিশাল। যেখানে কুমিল্লার দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে তামিমের ব্যাটে এগোচ্ছে বরিশাল। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বরিশালের সংগ্রহ ৮ ওভারে এক উইকেটে ৪৬ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪০ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বরিশালের জয়ের জন্য প্রয়োজন ৯৫ রান।

Advertisement

রান তাড়ায় শুরুতেই হোঁচট খায় বরিশাল। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও আহমেদ শেহজাদ। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত হানেন এনামুল।

ম্যাচের দ্বিতীয় ওভারে এনামুলের ঘূর্ণিতে শেহজাদকে স্ট্যাম্পিং করেন মাহিদুল। পরে ক্রিজে আসেন কাইল মেয়ার্স। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন তামিম।

তামিম ৩৬ ও মেয়ার্স ৮ রানে ব্যাটিং করছেন।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশাল দলপতি তামিম ইকবাল। ফল আগে ব্যাট করে কুমিল্লা। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও সুনীল নারিন। শুরুতে রয়েসয়ে খেললেও দ্রুতই ভয়ানক হয়ে ওঠেন নারিন।

ম্যাচের চতুর্থ ওভারের শেষ বলে ম্যাককয়ের স্লোয়ারে সৌম্যের তালুবন্দী হন নারিন। এতে আউট হওয়ার আগে ১৬ করেন এ ক্যারিবীয় ব্যাটার।

পরে ক্রিজে আসেন তাওহীদ হৃদয়। তাকে সঙ্গ দেওয়ার আগেই উইকেট বিলিয়ে দেন লিটন। সপ্তম ওভারের দ্বিতীয় বলেই তাইজুলের ঘূর্ণিতে বোল্ড হন তিনি।

ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মাহিদুল ইসলামও। ছয় বল খেলে মাত্র ১ রানেই সাজঘরে ফেরেন। দলীয় ফিফটি পূরণের আগেই তিন টপ অর্ডারকে হারিয়ে কিছুটা পিছিয়ে পড়ে কুমিল্লা। 

তবে সেই চাপ সামলে মঈন আলীর সঙ্গে জুটি গড়েন হৃদয়। তাদের দুজনের ব্যাট থেকে আসে ৩৬ রান। তবে হৃদয়ের (২৫) বিদায়ে ভেঙে যায় তাদের জুটি। এরপর ফেরেন মঈনও (১৪)। তাকে সাজঘরে ফেরান আকিফ জাভেদ। 

আহামরি কিছু করতে পারেননি রাসেলও (১৪)। তবে ব্যাট হাতে শেষ পর্যন্ত লড়াই করে দলকে লড়াকু পুঁজে এনে দিয়েছেন জাকের আলী। তার ৩২ রানে ভর করেই ১৪০ রান সংগ্রহ করেছে কুমিল্লা।

বরিশালের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন সাইফউদ্দিন ও ম্যাককয়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!