ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গোল বাতিলের ধাক্কায় শীর্ষে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:১৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
গোল বাতিলের ধাক্কায় শীর্ষে রিয়াল মাদ্রিদ
ফাইল ছবি

ফুটবল মাঠে সিদ্ধান্ত গ্রহণে রেফারিকে সহায়তা করে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি-ভিএআর। স্প্যানিশ লা লিগায় ভিএআর যেন গলার কাঁটা। গত মাসে আলমেরিয়াকে ৩-২ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। কিন্তু সেই ম্যাচে ভিএআরের দেওয়া বিতর্কিত সিদ্ধান্ত রিয়ালের পক্ষে যায়। পরে যা নিয়ে বেশ তুলকালাম হয়েছে।

এ সময় রিয়ালের প্রতি রেফারির পক্ষপাতিত্বের বেশি কিছু অভিযোগ সামনে আসে। এ নিয়ে সরাসরি মন্তব্য করেন স্পেনে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কর্তারা। আলমেরিয়ার কাছ থেকে ম্যাচ ছিনতাই করা হয়েছে বলে মন্তব্য করেন বার্সার কোচ জাভি হার্নান্দেজ।

পরে এই ঘটনায় দুটি ভুল খুঁজে পায় রেফারিদের কমিটি। তবে সে ম্যাচে ভিএআরের সিদ্ধান্তে রিয়ালের উপকার হলেও লা লিগায় সামগ্রিকভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল তারাই। সম্প্রতি ফুটবলের পরিসংখ্যান বিষয়ক মিস্টার চিপ এই সংকান্ত একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। এই পরিসংখ্যানে উঠে এসেছে এ চিত্র।

Advertisement

সোমবার রাতে নিজেদের মাঠে সেভিয়াকে ১-০ গোলে হারায় রিয়াল। সে ম্যাচের ১০ মিনিটে সেভিয়ার জালে বড় জড়ান রিয়ালের উরুগুয়ের তারকা লুকাস ভাসকেজ। কিন্তু ভিএআরে বাতিল হয় সেই গোল। ভিএআরে গোল যাচাইয়ে দেখা যায়, আক্রমণ তৈরির সময় সেভিয়ার ইউসেফকে ফাউল করেন রিয়াল তারকা নাচো।

পরে ক্রোয়েশিয়ান তারকা লুকা মদরিচের গোলে জয় নিশ্চিত হয় রিয়ালের। কিন্তু বাতিল হওয়া গোলটি নিয়ে আলোচনা হয়েছে অনেক। এ নিয়ে প্রশ্ন তোলেন রিয়াল মাদ্রিদ টিভির ধারাভাষ্যকাররাও। এ সময় তারা রেফারির সমালোচনাও করেন। এরপরই ভিএআরে গোল বাতিলের পরিসংখ্যানটি প্রকাশ করে মিস্টার চিপ।

স্প্যানিশ লা লিগায় ২০১৮-১৯ মৌসুমে চালু হয় ভিএআর। এরপর থেকে সবচেয়ে বেশি ২৭টি গোল বাতিল হয়েছে রিয়াল মাদ্রিদের। এর আগে পাশে নেই অন্য কোনো দল। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার গোল বাতিল হয়েছে ১৬টি।

গোল বাতিলের তালিকায় পরে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার নাম। দুদলের বাতিল হয়েছে ১৪টি করে গোল। পঞ্চম স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদের গোল বাতিল হয়েছে ১৩টি। ১২টি বাতিল গোল নিয়ে তালিকার ছয়ে সেল্টা ভিগো। আর এই তালিকার ৭ নম্বরে আছে বার্সেলোনা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!