বিপিএলের রোল অব অনার
বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রতিযোগিতার চারবারের শিরোপাজয়ী তারা। পঞ্চমবারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল দলটি। যেখানে প্রতিপক্ষ ছিল ফরচুন বরিশাল। যারা আবার কখনো শিরোপার স্বাদ পায়নি।
তবে কখনো শিরোপা না জেতা বরিশালই করেছে বাজিমাত। এর আগে তিনবার ফাইনালে হারলেও এবার বিজয়ীর মুকুট পড়েছে দলটি। যার ফলে বিপিএলের নতুন চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম-রিয়াদ-মুশফিকের হাতে উঠেছে ট্রফি।
বিপিএলের রোল অফ অনার:
.png)
সাল চ্যাম্পিয়ন রানার্স আপ
২০১২ ঢাকা গ্ল্যাডিয়েটর্স বরিশাল বার্নার্স
২০১৩ ঢাকা গ্ল্যাডিয়েটর্স চট্টগ্রাম কিংস
২০১৪ (বাতিল)
২০১৫ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বরিশাল বুলস
২০১৬ ঢাকা ডায়নামাইটস রাজশাহী কিংস
২০১৭ রংপুর রাইডার্স ঢাকা ডায়নামাইটস
২০১৮ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঢাকা ডায়নামাইটস
২০১৯ রাজশাহী রয়্যালস খুলনা টাইগার্স
২০২০, ২০২১ (কোভিড-১৯ এর কারণে বাতিল)
২০২২ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফরচুন বরিশাল
২০২৩ কুমিল্লা ভিক্টোরিয়ান্স সিলেট স্ট্রাইকার্স
২০২৪ ফরচুন বরিশাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স