ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

বিপিএল ২০২৪: কার হাতে উঠলো কোন পুরস্কার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২৩:২৫, ১ মার্চ ২০২৪
বিপিএল ২০২৪: কার হাতে উঠলো কোন পুরস্কার
ছবি- সংগৃহীত

দশম বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে কাঁদিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে ফরচুন বরিশাল। এর মধ্য দিয়ে তামিম ইকবালের হাত ধরে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেল দলটি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে কুমিল্লা। জবাবে ব্যাট করতে নেমে ৬ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে বরিশাল।

শিরোপা জেতার মঞ্চে কুমিল্লার খেলোয়াড়রা ব্যক্তিগত পুরস্কার পাওয়ার দৌড়েও আধিপত্য দেখিয়েছেন। অপরদিকে আসরে দুর্দান্ত ঢাকা বিদায় নিয়েছে গ্রুপপর্ব থেকেই। গ্রুপপর্ব পর্যন্ত খেললেও দলের ওপেনার নাঈম শেখ জিতেছেন সেরা ফিল্ডারের পুরস্কার। ১২ ম্যাচে ৮টি ক্যাচ নিয়েছিলেন তিনি।

Advertisement

বিপিএলের দশম আসরটা দুর্দান্ত কেটেছে ঢাকার পেসার শরিফুল ইসলামেরও। দল ভালো না করলেও বল হাতে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ১২ ম্যাচে ২২ উইকেট শিকার করেন এ পেসার। ফলস্বরূপ সর্বোচ্চ উইকেটশিকারির পুরস্কার পেয়েছেন শরিফুল।

এবারের আসরের ফাইনাল সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মেয়ার্স। বরিশালের এই ক্রিকেটার ফাইনালে বল হাতে ২৬ রান দিয়ে ১ উইকেট নেয়ার পর ব্যাট হাতে খেলেছেন দলীয় সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস। শুধু ফাইনালই না, টুর্নামেন্টজুড়েই আলো ছড়িয়েছেন এ ক্যারিবীয় অলরাউন্ডার।

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ট্রফি জেতার পাশাপাশি তিনি হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহকও। ১৫ ম্যাচে ১২৭.১৩ স্ট্রাইকরেটে ৪৯২ রান করেছেন তিনি। ফাইনালে তার ব্যাট থেকে এসেছে গুরুত্বপূর্ণ ৩৯ রান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!