এ প্রতিবেদন খেলা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ১৩.৫ ওভারে পাঁচ উইকেটে ১১২ রান।
বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত। এতে আগে ব্যাট করছে শ্রীলংকা। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন আভিস্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিস। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তারা।
.png)
ম্যাচের দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই ফার্নান্দোকে (০) নিজের ক্যাচ বানিয়েছেন তাসকিন। পরে উইকেটে আসেন কামিন্দু মেন্ডিস। তাকে সঙ্গে নিয়ে দলীয় রানের চাকা সচল রাখেন কুশল মেন্ডিস।
ম্যাচের নবম ওভারে সৌম্যর বলে লিটনের তালুবন্দী হন কুশল মেন্ডিস (৩৬)। এতে ভেঙে যায় দুই মেন্ডিসের ৬৬ রানের জুটি।
এরপর ক্রিজে আসেন সাদিরা সামারাবিক্রমা। তবে উইকেটে থিতু হওয়ার আগে সাজঘরে ফেরেন তিনি। ম্যাচের ১৩তম ওভারে মুস্তাফিজের স্লোয়ার কাটারে উইকেট বিলিয়ে দেন সামারাবিক্রমা। আউট হওয়ার আগে ৭ রান করেন তিনি।
এখন ম্যাথিউজকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন লঙ্কান দলপতি আসালঙ্কা।