সেই বার্সেলোনাতেই মূল্যহীন এক ন্যাপকিনে চুক্তি সেরেছিলেন ১৩ বছর বয়সী মেসি। এখন সেই ন্যাপকিনই পৃথিবীর অমূল্য সম্পদে পরিণত হয়েছে।
মেসি-বার্সা সম্পর্কের সেই বিখ্যাত ‘দলিল’ অর্থাৎ ন্যাপকিন পেপার নিলামে উঠছে, সেই খবর পুরোনো। এবার নিলামের দিনক্ষণও চূড়ান্ত হয়ে গেল।
.png)
জানা গেছে, আগামী ১৮ মার্চ সেই ন্যাপকিন পেপার নিলামে তোলা হবে। যা চলবে ২৭ মার্চ পর্যন্ত। এই আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্যের বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান বোনহামস।
বিষয়টি নিয়ে বোনহামসের দুষ্প্রাপ্য বই এবং পাণ্ডুলিপি বিভাগের প্রধান ইয়ান এহলিং বলেন, ‘মেসির ক্যারিয়ারের সূচনালগ্ন এখানে নথিভুক্ত করা হয়েছে। এটা সত্যিই অবিশ্বাস্য।’
ন্যাপকিনের দাম ৬ লাখ ৩৫ হাজার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হলেও এহলিংয়ের আশা আরো বেশি, ‘আমি আরো বেশি দামে এটা বিক্রি করতে পারব বলে আশা করতেই পারি।’
এর আগে নিউইয়র্কে সেই ন্যাপকিন পেপারের প্রদর্শনী চলছে। নিউইয়র্কের পর প্যারিস ও লন্ডনেও এর প্রদর্শনী হবে। তারপর তোলা হবে নিলামে।