রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় কোয়েটা ও পেশাওয়ার। যেখানে পেশাওয়ারের ইনিংসের ১৬তম ওভারে হ্যাটট্রিক করেন আকিল।
১৬তম ওভারের দ্বিতীয় বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন আমির জামাল। পরের বল স্টাম্পে টেনে আনেন মেহরান মুমতাজ। চতুর্থ বলে স্লিপে ধরা পড়েন লুক উড।
.png)
এর আগে পেশাওয়ার অধিনায়ক বাবর আজমের উইকেটও নেন আকিল। এদিন সবমিলিয়ে ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট নেন ক্যারিবিয়ান এই স্পিনার।
পিএসএলের এবারের আসরে এটিই প্রথম হ্যাটট্রিক। তবে সব মিলিয়ে ষষ্ঠ বোলার হিসেবে পিএসএলে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন আকিল।
আকিলের আগে হ্যাটট্রিক করা পাঁচ জন হলেন- মোহাম্মদ আমির (২০১৬), জুনাইদ খান (২০১৮), ইমরান তাহির (২০১৮), মোহাম্মদ সামি (২০১৯) ও আব্বাস আফ্রিদি (২০২৩)।
যদিও আকিলের হ্যাটট্রিক বিফলে গেছে। তার দুর্দান্ত বোলিংয়ের পরও বাবর আজমের ফিফটিতে ভর করে ৮ উইকেটে ১৯৬ রানের বড় সংগ্রহ গড়ে পেশোয়ার। জবাবে ১৭.৫ ওভারে ১২০ রানেই গুটিয়ে যায় কোয়েটা, হারে ৭৬ রানের বড় ব্যবধানে।