[ খেলা ]
বিসিবির নতুন পদ পাওয়া নান্নু-বাশারের বেতন কত?
ফাইল ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) প্রায় এক যুগ ধরে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন মিনহাজুল আবেদীন নান্নু। তবে নানা সময়ে তাকে নিয়ে সমালোচনা হলেও একই দায়িত্বে বহাল ছিলেন তিনি। কিন্তু ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর নড়েচড়ে বসে বিসিবি। এরপরেই সিদ্ধান্ত নিয়ে সরিয়ে দেওয়া হয় নান্নুকে। সেই সঙ্গে নির্বাচকের পদ হারান হাবিবুল বাশার সুমনও।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, বিসিবিতেই রাখা হবে নির্বাচকের দায়িত্বে থেকে সরিয়ে দেওয়া নান্নু ও বাশারকে। বিসিবি প্রধানের কথামতো পরবর্তীতে ভিন্ন দায়িত্ব পান নান্নু-বাশার।
বিসিবির চিফ কো-অর্ডিনেটর অব প্রোগ্রামের দায়িত্ব পান নান্নু। তিনি মূলত হেড অব প্রোগ্রাম অস্ট্রেলিয়ান ডেভিড মুরসের সঙ্গে কাজ করবেন। বিসিবির বিভিন্ন প্রোগ্রাম আয়োজন, গেম ডেভেলপমেন্ট, টুর্নামেন্ট এসব নিয়ে কাজ করবেন সাবেক প্রধান নির্বাচক। আর বাশারকে দেওয়া হয় নারী উইংয়ের প্রধানের দায়িত্ব।
.png)
জানা গেছে, নতুন দায়িত্ব পেলেও বিসিবি থেকে আগের মতো ১ লাখ ৮০ হাজার টাকার মতো বেতন পাবেন নান্নু। নারী উইংয়ের প্রধানের দায়িত্ব পাওয়া হাবিবুল বাশারও প্রায় একই পরিমাণ বেতন পাবেন বিসিবি থেকে।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!