ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করা থুসারাকে নিয়ে যা বললেন মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১৯, ১১ মার্চ ২০২৪
বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করা থুসারাকে নিয়ে যা বললেন মালিঙ্গা
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজ জয়ের হাতছানি দিচ্ছিল বাংলাদেশকে। কিন্তু এক লঙ্কান পেসার নুয়ান থুসারার বিধ্বংসী বোলিংয়ে সেই আশায় গুড়েবালি। থুসারার হ্যাটট্রিকে সিরিজের তৃতীয় টি-২০ হেরে বসে টাইগাররা। এতে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তোলে সফরকারীরা।

এদিকে বোলিং অ্যাকশনের জন্য আগে থেকেই থুসারাকে ডাকা হয় ‘ক্লোন মালিঙ্গা’। সিরিজ নির্ধারনী ম্যাচে কাজটাও তেমনই করেছেন এই লঙ্কান পেসার। টাইগারদের ব্যাটিং লাইন আপকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন তিনি। যেখানে নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদকে ফিরিয়ে হ্যাটট্রিক করেছেন।

অথচ এই ম্যাচে থুসারার খেলারই কথা ছিল না। পাথিরানার চোটে সুযোগ আসে এই পেসারের। তবে লাসিথ মালিঙ্গা মনে করেন এই দুই পেসারকেই এক সঙ্গে একাদশে খেলানো উচিত। আসন্ন টি-২০ বিশ্বকাপে এই পেস জুটিকে দেখতে মুখিয়ে আছেন সাবেক এই পেসার।

Advertisement

মালিঙ্গা বলেন, ‘নুয়ান থুসারার হ্যাটট্রিক ও চোখধাঁধানো পারফরম্যান্স নিশ্চয়ই বিশ্বকাপ দলে তার জায়গা নিশ্চিত করে দিল পাথিরানার সঙ্গে। আগামী টি-২০ বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী বোলিং আক্রমণগুলোর একটি হিসেবে দারুণভাবে গড়ে উঠছে আমাদের বোলিং আক্রমণ।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!