সেই ধাক্কা সামলে আজ দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দ্য হিরণরা। লুইস সুয়ারেজের জোড়া গোলে মেজর লিগ সকারে (এমএলএস) ডিসি ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি।
আজ অডি ফিল্ড স্টেডিয়ামে ম্যাচের ১৪তম মিনিটে এগিয়ে যায় ডিসি। তবে সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি ইন্টার মায়ামি। ২৪তম মিনিটে ব্যবধান ১-১ করেন লিওনার্দো কাম্পানা।
.png)
বিরতির পর দেখা যায় সুয়ারেজ ম্যাজিক। ম্যাচের ৬২তম মিনিটে বদলি হয়ে মাঠে নামেন তিনি। আর ১০ মিনিটের ভেতরই পেয়ে যান গোলের দেখা। কাম্পানার পাস ক্লোজ রেঞ্জ থেকে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন এই উরুগুয়েন ফরোয়ার্ড।
এর মিনিট ১৩ পরেই তিন ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে বার ঘেঁষে শট নেন সুয়ারেজ। গোলরক্ষক চেষ্টা করেও তা জালে যাওয়া থেকে আটকাতে পারেননি। ম্যাচের শেষ মিনিটে পেদ্রো সান্তোস লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় ডিসি। এরপর জয় নিয়ে ফিরতে আর কোনো অসুবিধা হয়নি মায়ামির।
এই জয়ে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে শীর্ষ স্থান ধরে রাখল টাটা মার্তিনোর শিষ্যরা।