যদিও মেহেদী হাসান মিরাজ বলছেন, লিটন আসলে বাদ হয়ে গেছেন এমন না, তিনি স্ব-মহিমায় ফিরবেন শিগগিরই।
সাদা বলে অধারাবাহিক পারফরম্যান্সের কারণে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে বাদ বাদ পড়েছেন লিটন। তার পরিবর্তে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাকের আলী। শনিবার এক বিবৃতিতে প্রধান নির্বাচক বলেন, ‘সাদা বলে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
.png)
রোববার অনুশীলন সেরে সংবাদ সম্মেলনে আসা মিরাজের কাছে জানতে চাওয়া হয়েছিলো, বাদ পড়া লিটনের প্রতি দলের কি বার্তা থাকছে?
এমন প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, ‘আপনি দেখেন যে লিটন দা অনেক ভালো ভালো ইনিংস খেলেছে। তার অনেক ইনিংস আছে যেটা স্মরণীয়। আমি মনে করি উনি বাদ পড়েছে ওইরকম কিছু না, আবার কামব্যাক করতে পারবে-এটা আমি মনে করি। উনার মধ্যে সেই সম্ভাবনা আছে।’
মিরাজ বলেন, ‘জাতীয় দলে কিন্তু পারফরম্যান্স করেই খেলতে হবে। আমি যদি ভালো না খেলি, আমাকেও বাদ দেওয়া হবে। জাতীয় দল এমন একটা জায়গা আপনাকে পারফর্ম করে স্টাবলিস্ট হতে হবে। এটা একদিনের না। দেখেন মুশফিক ভাই, রিয়াদ ভাইরা অনেক বছর সার্ভিস দিয়েছে বাংলাদেশে। তারপরও সবার আপ ডাউনস থাকে। আমার কাছে মনে হয় পারফর্ম করে জাতীয় দলে থাকাটা গুরুত্বপূর্ণ।’
সোমবার সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।