ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘নিরাপদ ক্রিকেট খেলতে চাই না’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪২, ২৫ মার্চ ২০২৪
‘নিরাপদ ক্রিকেট খেলতে চাই না’
নাজমুল হোসেন শান্ত

টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের দুই আসরে বাংলাদেশের সুখস্মৃতি নেই বললেই চলে। তবে তৃতীয় চক্রের শুরুটা ভালোই ছিল টিম টাইগার্সের। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে প্রথম টেস্টে বাজে ব্যাটিংয়ে চরম ভরাডুবি হয়েছে স্বাগতিকদের। সফরকারীদের ৫১১ রানে পাহাড়সম লক্ষ্য তাড়ায় ৩২৮ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তরা।

সিলেট টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ধনঞ্জয়া ডি সিলভার দল। সিরিজে ফিরতে চট্টগ্রাম টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। 

সোমবার সিলেট টেস্ট শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমি অধিনায়ক হিসেবে নিরাপদ ক্রিকেট খেলতে চাই না। পরের ম্যাচ জেতার জন্যই খেলব এবং ওই অনুযায়ী প্রস্তুতি-পরিকল্পনা করব।’

Advertisement

চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসানের দলে ফেরা একপ্রকার নিশ্চিতই। সাকিবের অভিজ্ঞতা দলকে সহায়তা করবে বলে মনে করেন নাজমুলও।

তার কথায়, ‘সিনিয়র খেলোয়াড় থাকার তো অবশ্যই স্বস্তির। সাকিব ভাইয়ের মতো খেলোয়াড় যদি দলে আসে, প্রত্যেক খেলোয়াড়ের জন্য ভালো হয়। তার অভিজ্ঞতা আমাদের দলকে অনেক সহায়তা করবে। যদি ফেরেন তাহলে ভালোই হবে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!