ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বিশ্বকাপ বাছাইপর্ব

প্রথমার্ধে গোলশূন্য সমতা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৭, ২৬ মার্চ ২০২৪
প্রথমার্ধে গোলশূন্য সমতা বাংলাদেশের
ছবি- সংগৃহীত

বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের দ্বিতীয় লেগে ফিলিস্তিনের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। ম্যাচটিতে শক্তিশালী সফরকারীদের বিরুদ্ধে গোলশূন্য থেকে প্রথমার্ধের খেলা শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার ঘরের মাঠ কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাইয় পর্বের ‘আই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও ফিলিস্তিন। যেখানে উত্তাপ ছড়িয়েছে দুদল। একাধিক গোলের সুযোগ তৈরী করেও কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পায়নি কোনো দলই।

র‍্যাঙ্কিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা দলটি শুরু থেকেই বাংলাদেশের রক্ষণভাগে আক্রমণ বজায় রাখে। তবে স্বাগতিকদের ডি-বক্সে গিয়ে সুবিধা করতে পারছিল না ফিলিস্তিন। সময়ের ব্যবধানে আক্রমণে গিয়েছিল বাংলাদেশও। তবে সহজ কিছু দারুণ দুটি সুযোগ হাতছাড়া করেছেন ফাহিম-রাকিবরা।

Advertisement

ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ৫-০ গোলে উড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে প্রথম হাফের খেলা পর্যন্ত গোল খায়নি হ্যাভিয়ের ক্যাবরেরার দল।

এদিকে মান বাঁচানোর ম্যাচে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ফুলব্যাক ইসা ফয়সালের পরিবর্তে একাদশে ফিরেছেন সেন্ট্রাল ডিফেন্ডার শাকিল। আর ডিফেন্সিভ মিডফিল্ডার সোহেল রানার পরিবর্তে অ্যাটাকিং মিডফিল্ডার সোহেল রানাকে একাদশে নিয়েছেন কোচ।

ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, শাকিল, তপু বর্মণ, হৃদয়, সোহেল রানা, জামাল ভূঁইয়া (অধিনায়ক), মজিবর রহমান জনি, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!