ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবকে নিয়ে কিছু বলতে চান না শ্রীলংকার অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২০, ২৯ মার্চ ২০২৪
সাকিবকে নিয়ে কিছু বলতে চান না শ্রীলংকার অধিনায়ক
ধনঞ্জয়া ডি সিলভা

চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে শনিবার মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। এই টেস্টের আগে টাইগার স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ফেরা নিয়ে অবশ্য কিছু বলতে চান না লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।

শ্রীলংকার বিপক্ষে টেস্ট দিয়ে প্রায় এক বছর এই সংস্করণে ফিরছেন সাকিব। সবশেষ গত বছরের এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন সাকিব, মিরপুরে। এরপর আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেললেও ছিলেন না বিশ্বসেরা সাকিব।

সিরিজের প্রথম টেস্ট হেরে ১-০ পিছিয়ে টাইগাররা। স্বাভাবিকভাবেই সিরিজে সমতায় চোখ রাখছে স্বাগতিকরা। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব।

Advertisement

ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ধনঞ্জয়া বলেন, ‘এখন এটা বলতে পারব না।’ তাহলে কি সাকিবকে নিয়ে কিছু বলতে চাইছেন না? 

সাংবাদিকের এমন প্রশ্নের জিজ্ঞাসায় ধনঞ্জয়া এবার বললেন, ‘কেন আমি বলব? সে (সাকিব) তো আমাদের দলে নেই। আপনি বাংলাদেশের কাউকে গিয়ে জিজ্ঞেস করুন।’

সিলেটে প্রথম টেস্টে বেশ দাপট দেখিয়েই জিতেছে শ্রীলঙ্কা। তাদের জয়টি ছিল ৩২৮ রানের বড় ব্যবধানে। এ ম্যাচে প্রতিপক্ষ নিয়ে ভাবনা জানিয়ে ধনঞ্জয়া বলেন, ‘যদি তারা তেড়ে আসে, আমরাও যাব। যদি তারা শান্ত থাকে, আমরাও থাকব।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!