এমন সমীকরণ মাথায় রেখে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় ইতিহাদে সিটিজেনদের বিপক্ষে নামবে আর্সেনাল।
পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে আবারো চেনা ইতিহাদে ফিরছেন মিকেল আর্তেতা। টক্করটা পেপ গার্দিওয়ালার সাথে। গুরু-শীষ্যের লড়াই অনেকটা নির্ধারণ করে দেবে লিগ শিরোপার গতিপথ।
.png)
লিভারপুলের সমান ৬৪ পয়েন্ট নিয়ে মৌসুমের শীর্ষ দল আর্সেনাল। ১ পয়েন্ট কম নিয়ে তিনে ম্যান সিটি। তাই হোঁচট খেলেই গানারদের ছিটকে যেতে হবে শিরোপার রেস থেকে।
লিগে এ বছর এখন পর্যন্ত কোনো পয়েন্ট হারায়নি গানাররা। আট ম্যাচে শতভাগ জয়। প্রতিপক্ষের জালে দিয়েছেন ৩৩ গোল। বিপরীতে হজম করেছেন মাত্র ৪টি গোল।
ইতিহাদ সফরে গাব্রিয়েল জেসুস, বুকায়ো সাকা ও গাব্রিয়েল মার্তিনেল্লিকে পাচ্ছেন আর্তেতা। সঙ্গে শেষ দুই দেখায় সিটিজেনদের বিপক্ষে জয় তাদের জন্য বাড়তি অনুপ্রেরণা।