ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জাতীয় দলের কোচ নিয়োগ, জানেই না ফুটবল ফেডারেশন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৬, ৪ এপ্রিল ২০২৪
জাতীয় দলের কোচ নিয়োগ, জানেই না ফুটবল ফেডারেশন
ছবি- সংগৃহীত

আফ্রিকান ফুটবলের ‘অদম্য সিংহ’ নামে পরিচিত ক্যামেরুন জাতীয় ফুটবল দল। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপে চমক দেখানো এই দলটি এবার আফ্রিকান কাপ অব নেশন্সে (আফকন) খেলেছিল দ্বিতীয় রাউন্ড পর্যন্ত। এর পরেই বিদায় নেয় তারা। 

আফকনে দ্বিতীয় রাউন্ডে বিদায় নেয়ার আগ পর্যন্ত ক্যামেরুন দলের হেড কোচের দায়িত্বে ছিলেন রিগোবার্ট সং। আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াই শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় তার। তিনি আর চুক্তি বাড়াতে রাজি হননি। 

এই টুর্নামেন্টের পর থেকে এখনো পর্যন্ত কোচহীন ক্যামেরুন। কিন্তু হঠাৎ করেই ঘটলো এক আজব ঘটনা। 

Advertisement

হঠাৎ ক্যামেরুনের ফুটবলপ্রেমীরা জানলো, জাতীয় ফুটবল দলের জন্য কোচ নিয়োগ করা হয়েছে। বেলজিয়ামের মার্ক ব্রিসকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয়। অথচ, এই কোচ নিয়োগের বিষয়টা কোনোভাবেই জানতো না ক্যামেরুন ফুটবল ফেডারেশন।

কোচ নিয়োগের বিষয়টা জানার পর পুরোপুরি বিস্মিত দেশটির ফুটবল ফেডারেশন। এ নিয়ে তারা একটি বিবৃতি দিয়েছে। 

সেখানে লিখেছে, ‘ক্যামেরুন ফুটবল ফেডারেশন জেনেছে, একইভাবে সারা দেশের মানুষ জেনেছে যে, জাতীয় ফুটবল দলের জন্য একজন কোচকে নিয়োগ করা হয়েছে।’

দেশটির ফেডারেশন এটাকে একতরফা সিদ্ধান্ত জানিয়ে লিখেছে, ‘আমরা এ নিয়ে খুবই বিস্মিত হয়েছি। এ বিষয়টা ক্যামেরুনের ফুটবল আইন ডিক্রি নং: ২০১৪/৩৮৪ এর সুষ্পষ্ট লঙ্ঘণ। ২০১৪ সালের সেপ্টেম্বরে এই আইন তৈরি করা হয়েছিলো। যেটা সংগঠন (ফুটবল ফেডারেশন) এবং জাতীয় দল পরিচালনার সঙ্গে সম্পর্কিত।’

এ নিয়ে ফিফার পক্ষ থেকে কঠোরভাবে বলে দেওয়া হয়েছে, কোনো দেশের কোনো ফুটবল কার্যক্রমের কোনো পর্যায়ে সরকারি হস্তক্ষেপ থাকতে পারবে না। ইএসপিএনের পক্ষ থেকে ফিফার কাছে ক্যামেরুনের বিষয়ে জানতে চাওয়া হয়। 

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, তারা ক্যামেরুনের এই দুঃখজনক পরিস্থিতির ওপর নজর রাখছে এবং নিয়মানুযায়ী ব্যবস্থা নেবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!