ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- ২০২৪

তিনে নামলেন মুস্তাফিজ, শীর্ষে কে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১৬, ১২ এপ্রিল ২০২৪
তিনে নামলেন মুস্তাফিজ, শীর্ষে কে?
ছবি- সংগৃহীত

চলমান আইপিএলের শুরু থেকে বল হাতে দ্যুতি ছড়াচ্ছেন মুস্তাফিজুর রহমান। তারই ধারাবাহিকতায় এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে পার্পল ক্যাপ পেয়েছিলেন এই টাইগার পেসার।

গত পরশু অবশ্য রাজস্থানের স্পিনার যুজবেন্দ্র চাহালের কাছে সেই অবস্থান হারায় ফিজ। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে বেগুনি ক্যাপের মালিক হন তিনি। তাতে মুস্তাফিজ দুইয়ে নেমে যান।

বৃহস্পতিবার ওয়াংখেড়েতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে বল হাতে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছে জাসপ্রীত বুমরাহ। ৪ ওভার বল করে ২১ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন। এতে তার দল মুম্বাইয়ে দ্বিতীয় জয় পেয়েছে।

Advertisement

দলের জয়ের দিনে আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় শীর্ষস্থান দখল করেন বুমরাহ। তার শীর্ষে উঠে আসায় পার্পল ক্যাপের তালিকায় দুইয়ে নেমে গেছেন রাজস্থানের যুজবেন্দ্র চাহাল। 

বুমরাহর মতো অবশ্য ৫ ম্যাচে ১০ উইকেট আছে চাহালেরও। তবে ইকোনমি রেটের বিচারে চাহালকে তিনি পেছনে ফেলেছেন এই পেসার। বুমরাহর ইকোনমি রেট ৫.৯৫। সেরা বোলিং ফিগার ২১/৫। অপরদিকে, চাহালের ইকোনমি রেট ৭.৩৩। সেরা বোলিং ফিগার ১১/৩। 

বুমরাহর উত্থানে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের দৌড়ে তিনে নেমে গেলেন ফিজ। অবশ্য এক ম্যাচ কম খেলেছেন তিনি। ৪ ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন সিএসকের এই পেসার। মুস্তাফিজের ইকোনমি রেট ৮.০০। তার সেরা বোলিং ফিগার ২৯/৪।

এ ছাড়া সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় চারে রয়েছেন পাঞ্জাব কিংসের আর্শদীপ সিং। ৫ ম্যাচ খেলে তার মোট উইকেট সংখ্যা এখন ৮। ইকোনমি রেট ৮.৭২। তালিকায় পাঁচে রয়েছেন গুজরাট টাইটান্সের মোহিত শর্মা। এখনও পর্যন্ত চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৬ ম্যাচ খেলে মোট ৮ উইকেট তুলে নিয়েছেন সাবেক এই চেন্নাই পেসার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!