আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয় ব্যাঙ্গালুরু। হাইস্কোরিং ম্যাচটিতে ৭ উইকেটে হেরেছে কোহলিদের দল। এই ম্যাচে ৩৩টি চার আর ২৬টি ছক্কা হয়।
মুম্বাই ইনিংসের সময়ে দর্শকদের সঙ্গে মজা করছিলেন কোহলি। এমনই একটি দৃশ্য দেখা গেল ম্যাচের মাঝামাঝি সময়ে। তখনই ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা স্লোগান দিতে শুরু করেন, ‘কোহলিকে বোলিং দাও… কোহলিকে বোলিং দাও…।’
.png)
Virat be like* :- "kaan pakdta hu"🤣❤️#viratkohli pic.twitter.com/WYgjCnG8f8
— 𝙒𝙧𝙤𝙜𝙣🥂 (@wrognxvirat) April 11, 2024
দর্শকরা যখন স্লোগান দিচ্ছিলেন, তখন বাউন্ডারির দিকে ছুটছিলেন কোহলি। এই স্লোগান শুনে তিনি হেসে ফেলেন এবং এই কাজ না করার জন্য তাদের কাছে কান ধরে ক্ষমা চাইতে শুরু করেন। এই ভিডিওটি পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
এদিন মুম্বাইয়ের বিপক্ষে ৬ বোলারকে দিয়ে ব্যবহার করেছিল ব্যাঙ্গালুরু। তবে প্রতিটি বোলারের ইকোনমি ১০-এর উপরে ছিল। দর্শকদের স্লোগান শুনেই কানে ধরে ক্ষমা চান এই ভারতীয় তারকা।