বিশ্বের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এত বেশি রান হওয়ার কারণ হিসেবে অনেকেই ‘ইমপ্যাক্ট খেলোয়াড়ের’ প্রভাব দেখছেন। এই নিয়ম নিয়ে তাই অনেকে সমালোচনা করছেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মা এই নিয়মের একদম ঘোর বিরোধী।
রোহিত ইমপ্যাক্ট নিয়মের ঘোর বিরোধী হলেও ভিন্ন কিছু জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। তার মতে, ইমপ্যাক্ট নিয়মে খুব বেশি ক্ষতি দেখছেন না তিনি।
.png)
নিজের ইউটিউব চ্যানেলে আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলা ডি ভিলিয়ার্স বলেন, ‘এই মুহূর্তে খেলাটা ব্যাটারদের। তারা ভোজনের মতো ব্যাটিং করছে। আইপিএলের উইকেট কতটা ভালো হয়েছে সেটা কোনো সহায়তা করছে না। যখন এটি (ইমপ্যাক্ট খেলোয়াড়) চালু হয়েছিল তখন আমি রোমাঞ্চিত ছিলাম। আমার বলাটা একটু তাড়াতাড়ি হলেও ব্যক্তিগতভাবে মনে করি না খুব বেশি ক্ষতি করছে।’
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় ২৮৭ রানের স্কোরটিও এই আসরেই হয়েছে। ব্যাঙ্গালুরুর বিপক্ষে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়া সানরাইজার্স হায়দরাবাদ সর্বোচ্চ ৫টি দুইশোর্ধ্ব ইনিংস খেলেছে। দলটির ব্যাটাররা যেভাবে ব্যাট করছেন তাতে মনে হচ্ছে ৩০০ রানের স্কোরটাও যেন খুব শিগগিরই করে ফেলবেন প্যাট কামিন্সের দল।