ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হার্দিককে বিশ্বকাপ স্কোয়াডে রাখলেন না এই ভারতীয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩১, ২৬ এপ্রিল ২০২৪
হার্দিককে বিশ্বকাপ স্কোয়াডে রাখলেন না এই ভারতীয়
হার্দিক পান্ডিয়া। ছবি- সংগৃহীত

আগামী জুন থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে চলতি মাসের শেষদিকে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার কথা ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই)। সেই স্কোয়াডে কারা জায়গা পাবেন, তা নিয়ে চলছে জল্পনা।

এর আগে নিজের পছন্দমতো একটি স্কোয়াড ঘোষণা করেছেন ভারতের সাবেক কিংবদন্তি স্পিনার হরভজন সিং। তার এই স্কোয়াডে শিবম দুবে, সাঞ্জু স্যামসন ও মায়াঙ্ক যাদবরা জায়গা পেয়েছে। 

তবে হরভজনের এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন আলোচিত অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। অর্থাৎ বিশ্বকাপে খেলানোর জন্য যাকে তড়িঘড়ি করে আইপিএলে ফিরিয়েছে বিসিসিআই, তাকে কিনা স্কোয়াডেই রাখেননি হরভজন।

Advertisement

নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে এই স্কোয়াড ঘোষণা করেন হরভজন। আইপিএলের পারফর্ম বিবেচনায় এই স্কোয়াড ঘোষণা করেছেন ভারতীয় দলের সাবেক এ তারকা স্পিনার।

হরভজনের ঘোষিত স্কোয়াডে অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। স্কোয়াডে রেখেছেন বিরাট কোহলিকেও। এছাড়া তরুণ ক্রিকেটারদের মধ্যে তার স্কোয়াডে জায়গা পেয়েছেন সূর্যকুমার যাদব, যশস্বী জসওয়াল ও রিংকু সিং।

হরভজনের ঘোষিত ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জসওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ট, রিংকু সিং, সাঞ্জু স্যামসন, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, আভেশ খান, আর্শদীপ সিং/হর্ষিত রানা ও মায়াঙ্ক যাদব।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!