এতদিন টাইগাদের সেই হার নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়েছে। এবার সেই টেস্ট সিরিজ হারের কারণ জানালেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।
শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, ‘শ্রীলংকার সাথে টেস্ট ম্যাচের কথা যদি বলেন পুরো কম প্রস্তুতিসম্পন্ন একটি দল খেলেছে। ঐখানে যে সফলতা আসবে না এটা সবাই আমরা জানতাম। লাল বলের খেলা কঠিন। এটা এত সহজ না। ছেলেরা এখন আর নিয়মিত বাংলাদেশে লাল বলের খেলা হয় না। সাদা বলের রঙিন পোশাকেই খেলা হচ্ছে।’
.png)
টাইগারদের সাবেক অধিনায়ক বলেন, ‘লাল বলের চর্চাটা কমে যাচ্ছে। আমরা বিপিএল, ডিপিএল শেষ করলাম। এরপর আমরা শ্রীলংকার সাথে টেস্ট খেলি, আমাদের টেস্ট প্লেয়াররা কোথায় ছিল? ডিপিএলে খেলছিল। তারা তো লাল বলে প্রস্তুত হয়নি। আপনি যদি প্রস্তুতি ছাড়া খেলেন তাহলে টেস্ট হারবেন খুবই স্বাভাবিক। সেটাই হয়েছে আসলে।’
শ্রীলংকার বিপক্ষে হারের কারণ হিসেবে টিম ম্যানেজমেন্টের কথা উল্লেখ করে সুজন বলেন, ‘আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের এখানে আরও ফোকাস করা উচিত ছিল। দুইটা টেস্ট ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ ছিল আমাদের হোম কন্ডিশনে। টেস্ট প্লেয়ারদের অনেক আগেই ডিপিএল থেকে উঠিয়ে নেওয়া উচিত ছিল লাল বলের ট্রেনিংয়ের জন্য। কেন ওরা করেননি ওরা জানে।’