ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইউরোতে আগে গ্রুপ পর্ব পার হতে চান ফ্রান্সের কোচ দেশম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৯, ২ মে ২০২৪
ইউরোতে আগে গ্রুপ পর্ব পার হতে চান ফ্রান্সের কোচ দেশম
দিদিয়ের দেশম

জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরো ২০২৪-এ ফ্রান্সকে ফেবারিট হিসেবেই দেখছেন দলটির কোচ দিদিয়ের দেশম। একইসঙ্গে তিনি স্বীকার করেছেন, তার দলকে আগে কঠিন গ্রুপের বাঁধা পেরুতে হবে।

বার্তা সংস্থা এএফসির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে দেশম এসব কথা বলেন। ৫৫ বছর বয়সী দেশম মনে করেন, ইউরোতে খেলতে আসা কোন দলই সহজ নয়। এখানে কোন দলকেই ছোট করে দেখার কোন অবকাশ নেই।

সেখানে তিনি বলেন, ‘এখানে সেখানে যা বলা হচ্ছে আমি তার সবকিছুর বিরুদ্ধে গিয়ে কথা বলবো। আমরা একটি কঠিন গ্রুপে পড়েছি। সবাই হয়তো বলবে ইউরো ২০২৪’র গ্রুপ পর্ব ফ্রান্স সহজেই পার করতে পারবে।’

Advertisement

২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স আগামী ১৭ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো মিশন শুরু করবে। চারদিন পর গ্রুপ-ডি’তে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ২৫ জুন পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্রান্স গ্রুপ পর্ব শেষ করবে।

দেশম বলেন, ‘নেদারল্যান্ডস এখনো বিশ্ব ফুটবলে দাপটের সঙ্গে খেলছে। ২০২৩ সালের মার্চে আমরা যখন তাদের ৪-০ গোলে পরাজিত করেছিলাম তখন তারা একটি ভঙ্গুর দল ছিল। ঐ দলে তাদের বেশ কয়েকজান তারকা খেলোয়াড় অনুপস্থিত ছিল।’

বিশ্বকাপ জয়ী সাবেক কোচ ও অধিনায়ক আরো বলেন, ‘পোল্যান্ডও দল হিসেবে বেশ শক্তিশালী। তারা রবার্ট লেভানদোভস্কির মত একজন খেলোয়াড়ের উপর নির্ভর করে এ পর্যন্ত এসেছে। অস্ট্রিয়াও বেশ সংঘবদ্ধ দল। অতি সম্প্রতি তারা জার্মানিকে হারিয়েছে।’

এরপর তিনি বলেন, ‘এখানে প্রতিটি দলকেই আলাদা আলাদাভাবে মেপে দেখতে হবে। প্রথম লক্ষ্যস্থির করতে হবে কিভাবে প্রথম রাউন্ড পার করা যায়। অন্য দেশের মত আমাদেরও এগিয়ে যাবার যথেষ্ট সম্ভাবনা আছে।’

দেশম যোগ করেন, ‘শুরুতেই আমাদের সেমিফাইনাল ও সম্ভাব্য ফাইনাল নিয়ে চিন্তা করলে চলবে না। ইউরোতে প্রতিটি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ দলের মধ্যে আটটি দলই এখানে অংশ নেয়।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!