টি-২০ বিশ্বকাপ উপলক্ষে এরই মধ্যে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো দলগুলো ১৫ সদস্যদের দল ঘোষণা করেছে। এবার আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে উগান্ডা।
দলে টপ অর্ডারে জায়গা পেয়েছেন সেসাজি, মুকাশা, কসমস ও নাকরানি। মিডল অর্ডারে আছিলাম, বিস্ব ও মাসাবার ওপর থাকবে গুরুদায়িত্ব। এছাড়া রামজানি, সুবুগা, সেনিওন্দো, হাসুনদের দিকে বল হাতে নজর থাকবে সবার।
.png)
আসন্ন বিশ্বকাপে গ্রুপ সি-তে রয়েছে উগান্ডা। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি ও আফগানিস্তানকে। বিশ্বকাপে উগান্ডাকে নেতৃত্ব দেবেন মাসাবা। আর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানি বংশোদ্ভুত রিয়াজাত আলি শাহ।
উগান্ডা দল : ব্রায়ান মাসাবা (অধিনায়ক), সাইমন সেসাজি, রজার মুকাশা, কসমস কয়েওয়াটা, দিনেশ নাকরানি, ফ্রেড আছিলাম, কেনেথ বিস্ব, অল্পেশ রামজানি, ফ্রাঙ্ক সুবুগা, হেনরি সেনিওন্দো, বিলাল হাসুন, রবিনসন ওবুয়া, রিয়াজত আলী শাহ (ভিসি), জুমা মিয়াজি, রনক প্যাটেল।
রিজার্ভ: রোনাল্ড লুটায়া, ইনোসেন্ট মেবেজা