ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

বিশ্বকাপ জিততে আমরা নিজেদের উজার করে দেব: বাবর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩, ৭ মে ২০২৪
বিশ্বকাপ জিততে আমরা নিজেদের উজার করে দেব: বাবর
বাবর আজম। ফাইল ফটো

সর্বশেষ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে শিরোপা খুইয়েছিল পাকিস্তান। তবে এবার নিজেদের ঝুলিতে বিশ্বকাপ ট্রফি ভরতে চান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তার কথায়, টি-২০ বিশ্বকাপের শিরোপা জিততে আমরা নিজেদের উজাড় করে দেব।

আগামী জুন থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপের নবম আসর। এই আসরের আগে পাকিস্তান দলের জন্য বড়সড় পুরস্কার ঘোষণা করেছেন পিসিবি প্রধান মহসীন নাকভি। তিনি ঘোষণা দিয়েছেন, পাকিস্তান চ্যাম্পিয়ন হতে পারলে প্রত্যেক খেলোয়াড়কে এক লাখ ডলার পুরস্কার দেবেন। যা পাকিস্তানের মূল্যমানে ২ কোটি ৭৮ লাখ রুপি।

এদিকে বিশ্বকাপের আগমুহূর্তে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার জন্য দেশ ছেড়েছে পাকিস্তান। এর আগে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘দলের প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। আমি বিশ্বাস করি, আমাদের কাঙ্ক্ষিত টি-২০ বিশ্বকাপের শিরোপা জিততে আমরা নিজেদের উজাড় করে দেব।’

Advertisement

পিসিবি চেয়ারম্যানের পুরস্কার ঘোষণা দলকে অনুপ্রাণিত করবে উল্লেখ করে বাবর বলেন, ‘পিসিবি চেয়ারম্যান আমাদের অবিশ্বাস্য সমর্থন জানাচ্ছেন। প্রত্যেক খেলোয়াড়কে সর্বস্ব দিয়ে খেলতে অনুপ্রাণিত করছেন তিনি। প্রত্যেক খেলোয়াড়ের জন্য এক লাখ ডলার পুরস্কারের প্রতিশ্রুত আমাদের জেতার তাড়না আরও বাড়িয়ে দেবে।’

উল্লেখ্য, আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলে ইংল্যান্ডের বিপক্ষে আরো চারটি ম্যাচ খেলবে পাকিস্তান।  ‘এ’গ্রুপে থাকা পাকিস্তান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৬ জুন। যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!