ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৪২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে এই ইংলিশ ক্লাব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৮, ১৫ মে ২০২৪
৪২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে এই ইংলিশ ক্লাব
ছবি- সংগৃহীত

ইউরোপিয়ান প্রতিযোগিতাগুলোর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ সবচেয়ে আরাধ্য। এখানে খেলতে পারা যেকোনো দলের জন্যই পরম আনন্দের। অ্যাস্টন ভিলাও হয়তো সেই আনন্দে ভাসছে। তা-ই তো হওয়ার কথা। কারণ, ৪২ বছর বছর পর যে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেল এই ইংলিশ ক্লাব।

মঙ্গলবার ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির কাছে ২-০ গোলে হেরেছে টটেনহ্যাম। সিটিজেনদের কাছে হটস্পারদের এই হারে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত হয়েছে অ্যাস্টন ভিলার। এতে ৪২ বছর পর আবারও ইউরোপের সবচেয়ে বড় টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছে একবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা ক্লাবটি।

সর্বশেষ ১৯৮১-৮২ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল ভিলা। তখন এই টুর্নামেন্টের নাম ছিল ইউরোপিয়ান কাপ। এর পরের মৌসুমে অর্থাৎ ১৯৮২-৮৩ সালের চ্যাম্পিয়ন্স লিগে শেষবার খেলার সুযোগ হয়েছিল অ্যাস্টন ভিলার। সেবার কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের কাছে হেরে বিদায় নিয়েছিল তারা।

Advertisement

১৯৯১-৯২ মৌসুমে ইউরোপিয়ান কাপের নাম পরিবর্তন করে রাখা হয় চ্যাম্পিয়ন্স লিগ। সে হিসাবে চ্যাম্পিয়ন্স লিগে এবারই প্রথম খেলার সুযোগ পেল দ্য লায়ন্সরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিলার চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিতের পর খেলোয়াড়দের সঙ্গে কোচের উল্লাসের এক ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, ভিলা পার্কে কোচ উনাই এমেরি তার  শিষ্যদের নিয়ে উদযাপন করছেন।
 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!