৬০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেল তারা
ফুটবলের সর্বোচ্চ আসর যেমন বিশ্বকাপ, তেমনি লিগ পর্যায়ের সর্বোচ্চ স্তর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপের শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে খেলতে মুখিয়ে থাকে সেরাদের সেরারা। তবে সুযোগ মেলে হাতে গোনাদের। আর যারা সুযোগ পান তারা ভেসে যান আনন্দের জোয়ারে। বোলোনিয়াও এখন সেই আনন্দে ভাসছে। কারণ ৬০ বছর পর চ্যাম্পিয়নস লিগের টিকিট পেয়েছে তারা।
রোববার সিরি আ’র ম্যাচে রোমাকে ২-১ ব্যবধানে হারিয়েছে আটালান্টা। এ ম্যাচের পরই চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত হয়েছে বোলোনিয়া ও জুভেন্টাসের।
সর্বশেষ ১৯৬৪ সালে একবারই চ্যাম্পিয়ন্স লিগে খেলেছিল বোলোনিয়া। অবশ্য তখন প্রতিযোগিতাটির নাম ছিল ইউরোপিয়ান কাপ। দীর্ঘদিন পর আবারও ইউরোপসেরা প্রতিযোগিতায় ফিরল তারা।
.png)
আগের মৌসুমে মাত্র ৩ ম্যাচ খেলেই কয়েন-ভাগ্যে বিদায় নিতে হয়েছিল বোলোনিয়াকে। এবার নিশ্চয়ই ফেরাটা স্মরণীয় করেতে চাইবে তারা।
সিরি আ’তে ৩৬ ম্যাচ শেষে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে বোলোনিয়া, চারে থাকা জুভেন্টাসের সমানসংখ্যক ম্যাচে পয়েন্ট ৬৭। আটালান্টা ৩৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে রয়েছে ৫ নম্বরে, ৩৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে রোমার স্থান ৬ নম্বরে।
বাকি ২ ম্যাচে জয় পেলেও বোলোনিয়া কিংবা জুভেন্টাসকে ধরতে পারবে না এএস রোমা। অর্থাৎ বোলোনিয়া ৫ দলের ১টি হয়ে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেয়ে গেছে।
এবার উয়েফার কো-এফিসিয়েন্ট র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সিরি আ থেকে ৫টি দল চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। বাকি থাকা ৩ ম্যাচে আটালান্টা অন্তত ৪ পয়েন্ট পেলে তাদেরও চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত হবে।