ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

তাসকিনকে নিয়ে বড় সুখবর দিলেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৪, ১৫ মে ২০২৪
তাসকিনকে নিয়ে বড় সুখবর দিলেন শান্ত
ফাইল ফটো

সাইড স্ট্রেইনের চোটের কারণে তাসকিন আহমেদকে নিয়ে ছিল শঙ্কা। তার জন্য বিশ্বকাপ দল ঘোষণাতেও বিলম্ব করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন তাসকিন।’

আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য বুধবার মধ্য রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে ফটোসেশন হয়েছে বিশ্বকাপ দলে ডাক পাওয়া ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের। এদিন আনুষ্ঠানিক ফটোসেশনের পর সংবাদমাধ্যমে কথা বলেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন। 

সেখানে তাসকিনের ইনজুরি নিয়ে তিনি বলেন, ‘তাসকিন সুস্থ হয়ে উঠবে আশা করছি প্রথম ম্যাচ থেকেই। না থাকলে ব্যাকাপ অপশন নিয়ে আগাবো। মেডিকেল টিমের কাছ থেকে যতটুকু জেনেছি, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবে সে।’

ঘরের মাঠে সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে ইনজুরিতে পড়েছিলেন তাসকিন। তবে মঙ্গলবার বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তিনি। যদিও তার ইনজুরির অবস্থা কি প্রথমে তা নিয়ে সঠিক কোন তথ্য দেয়নি নির্বাচকরা। তারা জানিয়েছে, তাসকিনকে সহ-অধিনায়ক করা বিসিবির সিদ্ধান্ত। তবে আজ টাইগার অধিনায়ক স্বস্তির কথাই জানালেন।

এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড ও নেপাল। আর আগামী ৮ জুন নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!