ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ দলে ইনজুরি শঙ্কা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৩, ১৫ মে ২০২৪
বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ দলে ইনজুরি শঙ্কা
ফাইল ফটো

আগামী জুন থেকে মাঠে গড়াবে টি-২০ বিশ্বকাপের নবম আসর। যেখানে অংশ নেবে ২০ দল। ১ জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ২৯ জুন পর্যন্ত।

এবারের আসরে ‘ডি’ গ্রুপে আছে বাংলাদেশ দল। যেখানে শ্রীলংকা, নেপাল ও নেদারল্যান্ডসের সঙ্গে আছে দক্ষিণ আফ্রিকাও। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। তবে বৈশ্বিক আসরের আগে অস্বস্তিতে পড়েছে প্রোটিয়ারা।

পায়ে ইনফেকশনের কারণে আইপিএল ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন কাগিসো রাবাদা। এতে তার দলের পাঞ্জাব কিংসের হয়ে আসরের বাকি দুই ম্যাচ খেলতে পারবেন না তিনি। তবে আসন্ন টি-২০ বিশ্বকাপের আগেই তাকে সুস্থ অবস্থায় পেতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক টুইটে সিএসএ বলছে, ‘পায়ের ইনফেকশনের কারণে আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন প্রোটিয়া ফাস্ট বোলার কাগিসো রাবাদা। দেশে ফেরার পরই ২৮ বছর বয়সী এই ক্রিকেটার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন এবং পুরো বিষয় দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের মেডিক্যাল টিম পর্যবেক্ষণে রেখেছে। আশা করি আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিতে তার এই চোট বড় প্রভাব ফেলবে না।’

এদিকে কোনো কারণে রাবাদার সুস্থ হতে সময় বেশি লাগলে বিশ্বকাপে একই গ্রুপে থাকা বাংলাদেশ উপকৃত হতে পারে! যদিও সেই সম্ভাবনা কম, কারণ পায়ের নিচের দিকে ‘সফট টিস্যু ইনফেকশন’ সারতে সাধারণত ৫–১৪ দিন লাগে। সে হিসেবে নিজেদের প্রথম ম্যাচের আগেই রাবাদাকে ফিট অবস্থায় পেয়ে যেতে পারে দক্ষিণ আফ্রিকা। 

আগামী ৩ জুন বিশ্বকাপে তারা নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে। এরপর ১০ জুন বাংলাদেশের বিপক্ষে এইডেন মার্করাম নেতৃত্বাধীন দলটির ম্যাচ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!