ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ফোর্বসের প্রতিবেদন

শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩২, ১৭ মে ২০২৪
শীর্ষে রোনালদো, মেসি কোথায়?
ছবি- সংগৃহীত

বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা কে, লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো। তর্কসাপেক্ষে একজন অন্যজনের চেয়ে এগিয়ে। তবে জাতীয় দলে সাফল্যের বিবেচনায় মেসিই সর্বকালের সেরা। 

মাঠের ফুটবলে দাপট দেখানোর পাশপাশি  বর্তমানে সারা বিশ্বের সর্বোচ্চ অর্থ উপার্জনকারী ফুটবলার রোনালদো। সম্প্রতি ফোর্বসের প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিজনেস ম্যাগাজিন তাদের প্রতিবেদনে বলছে, বছরে সর্বোচ্চ ২৬ কোটি ডলার আয় করেন রোনালদো। সৌদি প্রো লিগের ক্লাবটি থেকে তার আয় হয় প্রায় ২০ কোটি ডলার। আর বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তি থেকে আসে বাকি ৬ কোটি ডলার।

Advertisement

গত বছর এই তালিকার দ্বিতীয়তে ছিলেন লিওনেল মেসি। এবার তিন নেমে গেছেন তিনি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে পেছনে ফেলে দ্বিতীয় সর্বোচ্চ আয় করা খেলোয়াড় এখন স্প্যানিশ গলফার রাম রদ্রিগেজ। বছরে ২১ কোটি ৮০ লাখ ডলার আয় করেন তিনি। আর বর্তমানে বাৎসরিক ১৩ কোটি ৫০ লাখ ডলার আয় করেন মেসি। 

পরের দুটি স্থান দখল করেছেন বাস্কেটবলের দুই সুপারস্টার। বছরে ১২ কোটি ৮২ লাখ ডলার আয় নিয়ে সেরা চারে আছেন কিংবদন্তি লেব্রন জেমস। পাঁচ নম্বরে আছেন গ্রিসের ইয়ানিস আটিটোকোম্পো। নাইজেরিয়ান বংশদ্ভুতে এই গ্রিক তারকার আয় ১১ কোটি ১০ লাখ ডলার।

এদিকে দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন নেইমার। এরপরও আয় কমেনি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার। বছরে ১০ কোটি ৮০ লাখ ডলার আয়ে তালিকার ৭ নম্বরে আছেন আল হিলালের এই ব্রাজিলিয়ান তারকা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!