ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিদায় বেলাতে সমর্থকদের ‘বিশেষ’ উপহার দিলেন এই ফুটবলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২৫, ১৯ মে ২০২৪
বিদায় বেলাতে সমর্থকদের ‘বিশেষ’ উপহার দিলেন এই ফুটবলার
ছবি- মার্কা

জার্মান বুন্দেসলিগার ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। ক্লাবটির জার্সিতে এরই মধ্যে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন মার্কে রিউস। তবে শেষ দিনে ঘরের মাঠের সমর্থকদের বিশেষ উপহার দিয়েছেন এই ফুটবলার।

সিগনাল ইদুনা পার্কে ডার্মস্টাডের মুখোমুখি হয়েছিল রিউসের ক্লাব ডর্টমুন্ড। যেখানে ফ্রি কিকে ১টি গোল করার পাশাপাশি ১টি গোলে সহায়তাও করেছেন তিনি। তাতে স্বাগতিকরা জিতেছে ৪-০ গোলে।

এদিন ম্যাচের ৮২তম মিনিটে রিউসকে তুলে নেন কোচ। প্রত্যেকেই তাকে দাঁড়িয়ে সম্মান জানান। ঘরের ছেলের যে বিদায়ের সময় ঘনিয়ে এসেছে, লিগে খেলে ফেলেছেন শেষ ম্যাচটিও। 

Advertisement

এক যুগ ধরে বরুশিয়ার সমর্থকদের ভালোবাসা পেয়ে আসা রিউস লিগের শেষ ম্যাচ খেলে উপহারও দিয়েছেন। ডার্মস্টাড-বরুশিয়া ম্যাচ দেখতে আসা ৮০ হাজার সমর্থককে বিয়ার কিনে দিয়েছেন তিনি। খবর স্কাই স্পোর্টস জার্মানির। 

এরপর রিউস বলেছেন, ‘নিজেদের মাঠে খেলার এটাই শেষ। বিষয়টা উপভোগ করতে চেয়েছিলাম। মানুষ আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। তাদের কিছু দিতে চেয়েছিলাম। ইয়োলো ওয়ালদের আবহটা খুবই সুন্দর লাগছে। আমি আরো আসব।’

২০১২ সালে পাকাপাকিভাবে ডর্টমুন্ডে নাম লেখানো রিউস গত মাসের শুরুতে বরুশিয়া ছাড়ার ঘোষণা দেন। সে সময়ই জানা যায় চলতি মৌসুম শেষে দুপক্ষ আর চুক্তি নবায়ন করবে না।

এক যুগের বরুশিয়া ক্যারিয়ারে ৪২৭ ম্যাচ খেলেছেন ৩৪ বছর বয়সী রিউস। এ ক্লাবের হয়ে যে তিনজন ১০০ গোল ও ১০০ অ্যাসিস্টের জোড়া রেকর্ড ছুঁয়েছেন, তাদের মধ্যে তিনি একজন। দ্য ব্লাক এন্ড ইয়োলোদের হয়ে ১৭০ গোল করেছেন তিনি, অ্যাসিস্টের সংখ্যা ১৩১। জিতেছেন ৪টি শিরোপা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!