বিশ্বকাপ ছেড়ে কাউন্টিতে তারা, কারণ জানলে অবাক হবেন
জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন সব ক্রিকেটারই। বলা যায়, বিশ্বমঞ্চে পারফর্ম করা তাদের সারা জীবনের লালিত স্বপ্ন। কিন্তু কাউন্টির জন্য বিশ্বকাপের সুযোগ হাতছাড়া করার ঘটনা নতুনই বটে।
আসন্ন টি-২০ বিশ্বকাপে অংশ নিচ্ছে নেদারল্যান্ডস। দলটির দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার কলিন অ্যাকারম্যান ও রোলেফ ফন ডার মারওয়ে। কিন্তু বিশ্বকাপে দুজনের কাউকেই ডাচদের জার্সিতে দেখা যাবে না।
জানা গেছে, অ্যাকারম্যান-মারওয়ে তখন কাউন্টি চ্যাম্পিয়নশিপে ব্যস্ত থাকবেন। কাউন্টি খেলতেই মূলত বিশ্বকাপকে ত্যাগ করেছেন তারা দুজন।
.png)
অভিজ্ঞ দুই ক্রিকেটারের না থাকা নিয়ে কথা বলেছেন আরেক ডাচ তারকা পল ফন মিকেরেন। সম্প্রতি ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘দিনশেষে আমি নিজেকে জিজ্ঞেস করি, কে আমার বিল পরিশোধ করবে? কীভাবে পেশাদার ক্রিকেট আমি যত দিন পারি চালিয়ে যেতে পারব? এবং উত্তর হচ্ছে কাউন্টি ক্রিকেট। এটাই টেবিলে খাবার আনে।’
মিকেরেনের কথা থেকেই পরিষ্কার, ভবিষ্যতের দিকে তাকিয়ে দেশের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন বিসর্জন দিতে হচ্ছে অ্যাকারম্যান, মারওয়ের মতো নেদারল্যান্ডসের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের।