ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এলপিএলে দল পেলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৩, ২১ মে ২০২৪
এলপিএলে দল পেলেন তাসকিন
তাসকিন আহমেদ

আগামী জুলাই থেকে শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। শ্রীলংকার জমজমাট লিগটি শুরু হওয়ার আগে অনুষ্ঠিত হচ্ছে নিলাম। যেখানে দল পেয়েছেন স্পিডস্টার তাসকিন আহমেদ।

আসন্ন এলপিএলে তাসকিনকে দেখা যাবে কলম্বো স্টাইকার্সের জার্সিতে। ফ্র্যাঞ্চাইজিটি তাকে ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে দলে ভিড়িয়েছে।

এলপিএলে তাসকিন দল পেলেও অবিক্রিত রয়ে গেছেন বাকি দুই টাইগার উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস এবং মুশফিকুর রহিম।

Advertisement

বিরতির আগে ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে নিলামে ওঠে মুশফিকের নাম। কিন্তু অভিজ্ঞ এই ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। 

অপরদিকে এলপিএলে এবারের নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে নাম উঠেছিল লিটনের। তার ভিত্তিমূল্য ছিল ৩০ হাজার ডলার। কিন্তু তার প্রতিও কোনো আগ্রহ ছিল না লিগে অংশ নেয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর।

এর আগে একাধিকবার আইপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ এসেছিল তাসকিনের। কিন্তু বোর্ডের অনাপত্তিপত্র না পাওয়ায় খেলা হয়নি তার। যদিও জিম্বাবুয়ের টি-১০ টুর্নামেন্টে খেলেছিলেন। সেবার বল হাতে আগুন ঝরিয়েছিলেন এই টাইগার পেসার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!