এ প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সংগ্রহ ১৫ ওভারে দুই উইকেটে ১০১ রান। মোনাঙ্ক ৩৩ ও ৩৩ রানে অপরাজিত আছেন অ্যারন।
হিউস্টনের প্রেইরি ক্রিকেট কমপ্লেক্সে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এতে আগে ব্যাট করছে যুক্তরাষ্ট্র।
.png)
দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মোনাঙ্ক প্যাটেল ও স্টিভেন টেইলর। শুরুটা ধীর গতির করলেও ধীরে ধীরে রানের গতি বাড়ান তারা দুজন। প্রথম পাওয়ার প্লেতে ৪২ রান তোলেন এ দুই ব্যাটার।
ইনিংসের সপ্তম ওভারে আক্রমণে এসেই স্বাগতিকদের দুই ব্যাটারকে ফেরান রিশাদ হোসেন। তার ঘূর্ণিতে কাটা পড়েছেন স্টিভেন টেইলর (৩১) এবং আন্দ্রিয়াস গোউস (০)।
দ্রুতই দুই উইকেট হারিয়ে হোঁচট খায় স্বাগতিকরা। তবে সেই চাপ সামলে অ্যারন জোনসকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন মোনাঙ্ক।